ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাখাওয়াতের সঙ্গে যুবদলের বৈঠক

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে নগর ভবনে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে প্রশাসকের সঙ্গে বৈঠক করেন যুবদলের নেতাকর্মীরা।
বৈঠকে সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নে যুবদলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নগরীর উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা সম্ভব।
এদিকে যুবদলের পক্ষ থেকে বলা হয়, নাসিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। এবং মহানগর যুবদল প্রশাসকের প্রতি সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজিবসহ আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাখাওয়াতের সঙ্গে যুবদলের বৈঠক

আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬