ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার ১

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী কলোনী এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে লাল চাঁন (২১)।
এসময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার ১

আপডেট সময় ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬