ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকসহ গ্রেফতার ২, গুলি উদ্ধার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। একই সঙ্গে পৃথক অভিযানে রূপগঞ্জ থেকে ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করে ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভন্ডবাসা এলাকার মৃত ওয়াদুদ মোল্লার ছেলে সুজন মোল্লা (২১) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাসটেকি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে জাবেদ (৩৫)।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
অপরদিকে, একই দিন রাত ২টার দিকে রূপগঞ্জ থানাধীন মাসুমপুর এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত গুলি ও ম্যাগাজিন রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মাদকসহ গ্রেফতার ২, গুলি উদ্ধার

আপডেট সময় ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬