ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

  • ডেস্ক :
  • আপডেট সময় ৭ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দু’জনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল) জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এক আদেশে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
সদর মডেল থানায় মোহাম্মদ আব্দুল হালিম ও সিদ্ধিরগঞ্জ থানায় মহম্মদ আব্দুল বারিক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহারের পর তারা পুলিশ লাইনসে সংযুক্ত হয়েছেন।
তবে, নির্দিষ্ট কী কারণে তাদের থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে তা জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই প্রত্যাহারের আদেশ হয়েছে”, বলেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

আপডেট সময় ৭ ঘন্টা আগে