ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বন্দরে পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী নূর জাহান বেগমের কাছ থেকে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও অপর মাদক ব্যবসায়ী রিসানের কাছ থেকে ১৩০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দরের ২৭ নং ওয়ার্ডের ফুলহর এলাকার রহিম উদ্দিন মিয়ার স্ত্রী নূর জাহান (৫০) ও ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মিজানুর রহমানের ছেলে রিসান। পৃথক স্থান থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
শনিবার বিকেল পৌনে ৪টায় বন্দর থানার ফুলহর মাজার বাড়ী ও রোববার সকাল সাড়ে ৮টায় বন্দর থানার তৃতীয় শীতলক্ষ্যা সেতু সংলগ্ন জনির দোকানের সামনে থেকে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুরিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে অবাধে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬