স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশটি সংসদে বিল আকারে উত্থাপনের পর বিলটি সংসদে পাশ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিলটি পাশ হয়।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে বলে নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এর নিকটবর্তী এলাকাকে নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গত ১৮ ডিসেম্বর ২০২৫ নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছিল। মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত কার্যক্রম শুরু করে। তারই ধারাবাহিকতায় গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬ অনুমোদিত হয় এবং ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬ নামে গেজেট প্রকাশিত হয়।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন বিষয়ে নারায়ণগঞ্জ নগরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। একটি পরিকল্পিত আধুনিক নারায়ণগঞ্জ নগরীর ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা পালন করবে।
সংবাদ শিরোনাম ::
গুলিবিদ্ধ ইমরানকে দেখতে গেলেন আল আমিন
সমন্বিত উদ্যোগের আহ্বান মাসুম বিল্লাহর
“হকার পুনর্বাসন” কথাটাই উচ্ছেদকে বাধাগ্রস্থ করে
চাঁদা না পেয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার নেই
এনসিপির বিক্ষোভ সমাবেশ
‘আমরা এই নির্বাচন বর্জন করছি’
‘হকারদের উস্কানি দিলে কঠোর ব্যাবস্থা’
ইসলামাবাদে ‘লকডাউন’, কড়া নিরাপত্তা
প্রশংসায় ভাসছেন দিপু ভূঁইয়া
বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
নগর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাশ
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























