ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামতলায় পরিচ্ছন্নতা অভিযান

  • ডেস্ক :
  • আপডেট সময় ১৮ ঘন্টা আগে
  • ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নং ওয়ার্ডের জামতলা এলাকায় সরকার ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে ওয়ার্ড সচিবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন এবং জনসমাগমস্থল পরিষ্কার করা হয়।
এসময় দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি নালা-নর্দমা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থাও স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযানটি তদারকি করেন ১৩নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এসময় তিনি সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
খোরশেদ বলেন, নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হলে নগরীর পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে। পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জামতলায় পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ১৮ ঘন্টা আগে