স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় বীরেন্দ্র চন্দ্র সরকার (৬৯) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর উপজেলার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বীরেন্দ্র চন্দ্র সরকার কুমিল্লা জেলার চান্দিনা থানার করইয়া এলাকার চন্দ্র মোহন সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টোল প্লাজার সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করলেও চালক পালিয়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের এসপি আওয়ামীপন্থি ও সুবিধাভোগী
আবির ফ্যাশনকে লক্ষাধিক টাকা জরিমানা
ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর
‘প্রতিরোধ গড়ে তুলবো’
লালপুরে ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল টুর্নামেন্ট
শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
১১.৫৮ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি
শ্রম বিল সংশোধনের আহ্বান
বিএনপি, নেতাদের, শিশুসুলভ, আচরণ!
মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত
-
ডেস্ক : - আপডেট সময় ১৩ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















