ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম বলেছেন,প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে অবশ্যই শিক্ষার্থীদের উদ্ভাবন এবং বিজ্ঞানের ওপর দক্ষ হাতে হবে।তাই আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যাবস্থা আধুনিকায়ন করতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত ৪৭ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা,বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের কতা তুলে ধরে বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য।তাদেরকে আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দিবে।
অনুষ্ঠানে উপজেলার ১৭ টি স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।১২০ জন শিক্ষার্থী কে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।আলোচনা সভা শেষে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বন্দরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণী

আপডেট সময় ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬