সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরে ঘোষিত উচ্ছেদ অভিযানের আগেই ফুটপাত ছেড়ে সরে গেছেন হকাররা। তবে এ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে সংশয়। অনেকের আশঙ্কা কয়েকদিন পর হয়ত আবারও আগের মতো দখলে চলে যেতে পারে শহরের সড়ক ও ফুটপাত।
সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে চাষাঢ়া এলাকা, কালিরবাজার ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখা গেছে, ফুটপাত প্রায় ফাঁকা।
বিশেষ করে বঙ্গবন্ধু সড়কে নেই সেই চিরচেনা ভিড়। অস্থায়ী দোকান, টং কিংবা ভাসমান স্টলগুলো আগের রাতেই সরিয়ে নিয়েছেন হকাররা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন উচ্ছেদ অভিযানের ঘোষণা দেওয়ার পর থেকেই হকারদের মধ্যে এক ধরনের চাপা উদ্বেগ তৈরি হয়। অভিযানের মুখোমুখি না হয়ে অনেকে নিজ থেকেই সরে যায় দোকান নিয়ে।
তবে এই সাময়িক পরিবর্তন স্থায়ী হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন, নিয়মিত তদারকি না থাকলে আবারও দখল হয়ে যাবে ফুটপাত।
উত্তর চাষাঢ়ার বাসিন্দা শিহাব বলেন, আজকে হাঁটতে খুব স্বস্তি লাগছে। আগে প্রতিদিনই ভিড়ের কারণে চলাচল করা কঠিন ছিল। কিন্তু যদি নজরদারি না থাকে, তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাবে।
আরেক পথচারী রুবেল হোসেন বলেন, অনেকবারই এমন উচ্ছেদ হয়েছে। প্রথমে কয়েকদিন ঠিক থাকে, তারপর আবার হকাররা ফিরে আসে। এবার যদি স্থায়ী সমাধান না হয়, তাহলে এই উদ্যোগের কোনো লাভ হবে না।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, শহরের প্রধান সড়কগুলো বিশেষ করে বঙ্গবন্ধু সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। তবে তাদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে নারায়ণগঞ্জের ভোটারদের অগ্রাধিকার দেওয়া হবে।
এদিকে আপাতত ফুটপাত দখলমুক্ত থাকলেও ভবিষ্যতে এই অবস্থা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উচ্ছেদের পরে নিয়মিত তদারকির দাবী জানিয়েছেন নগরীর বাসিন্দারা।
সংবাদ শিরোনাম ::
রাগ করে চলে গেলেন শাহেদ
শুভ হত্যা: আসামি জাহিদসহ গ্রেফতার ৩
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২
অর্থের বিনিময়ে টিকা, নারীর কারাদণ্ড
‘পুনর্বাসনের গল্প যেন শুনতে না হয়’
আবার কি বসবেন হকাররা?
নবীগঞ্জে রেলের জমিতে বানিজ্যিক স্থাপনা
নববর্ষের জনসমাগমে হাম ছড়ানোর ঝুঁকি
হকারদের দখলে সিরাজউদ্দৌলা সড়ক
সিদ্ধিরগঞ্জে বাড়ছে মাদক ব্যবসা
আবার কি বসবেন হকাররা?
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















