ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাগ করে চলে গেলেন শাহেদ

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচালিত উচ্ছেদ অভিযানে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহাম্মেদ।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা ছিল সাহেদ আহাম্মেদের। তবে বক্তব্য দেওয়ার আগমুহূর্তে সিনিয়র কয়েকজন নেতার সাথে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ অবস্থায় সেখান থেকে চলে যান।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ঘটনাস্থলে থাকা কয়েকজন কর্মী জানান, বক্তব্যের ক্রম ও প্রটোকল নিয়ে বিরোধ থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সাহেদ আহাম্মেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কর্মসূচিতে প্রটোকল উপেক্ষা এবং সিনিয়র নেতাদের আচরণ নিয়ে তার মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এরই বহিঃপ্রকাশ হিসেবে তিনি এমন আচরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, উপস্থিত কয়েকজন সিনিয়র নেতা বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে বলেন, কর্মসূচির ব্যস্ততার কারণে সামান্য বিভ্রান্তি তৈরি হয়েছিল। তারা আশা প্রকাশ করেন, খুব দ্রুতই বিষয়টি মীমাংসা হয়ে যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রাগ করে চলে গেলেন শাহেদ

আপডেট সময় ২ ঘন্টা আগে