স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি আভিযানিক দল সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর চৌরাস্তা এলাকায় পাকা রাস্তার ওপর থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাহাবুদ্দিন হাওলাদার (৪০), এবং মো. নূরুল আমিন (৩২)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
রাগ করে চলে গেলেন শাহেদ
শুভ হত্যা: আসামি জাহিদসহ গ্রেফতার ৩
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২
অর্থের বিনিময়ে টিকা, নারীর কারাদণ্ড
‘পুনর্বাসনের গল্প যেন শুনতে না হয়’
আবার কি বসবেন হকাররা?
নবীগঞ্জে রেলের জমিতে বানিজ্যিক স্থাপনা
নববর্ষের জনসমাগমে হাম ছড়ানোর ঝুঁকি
হকারদের দখলে সিরাজউদ্দৌলা সড়ক
সিদ্ধিরগঞ্জে বাড়ছে মাদক ব্যবসা
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















