সোজাসাপটা রিপোর্ট
দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে বসা হকারদের কারণে নারায়ণগঞ্জ নগরবাসীকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল। পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দখল হয়ে যাওয়ায় মানুষকে বাধ্য হয়ে সড়কে চলাচল করতে হতো। এতে যেমন বাড়ত দুর্ঘটনার ঝুঁকি, তেমনি তৈরি হতো তীব্র যানজট ও বিশৃঙ্খলা।
গত ১৩ এপ্রিল শহরে হকার উচ্ছেদ অভিযান পরিচালনার পর পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আসে। ফুটপাত দখলমুক্ত হওয়ায় এখন অনেকটাই স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝে। দীর্ঘদিন পর পথচারীরা নির্বিঘ্নে ফুটপাতে চলাচল করতে পারছেন।
তবে অতীত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। হকার উচ্ছেদকে কেন্দ্র করে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীও একসময় উচ্ছেদ অভিযানে হামলার শিকার হন। সেই প্রেক্ষাপটে এবার ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো অবস্থাতেই শহরের ফুটপাত ও প্রধান সড়কে হকার বসতে দেওয়া হবে না। ফুটপাত মানুষের চলাচলের জন্যই থাকবে।
এই কার্যক্রমকে টেকসই করতে মাঠে সক্রিয় রয়েছে সামাজিক সংগঠন ‘উই আর ভলান্টিয়ার’। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু নিজে নেতৃত্ব দিয়ে শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি করছেন। তার নেতৃত্বে একটি দল ফুটপাত পুনরায় দখলমুক্ত রাখতে কাজ করছে।
আহমেদুর রহমান তনু বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে হবে না, শহরের শৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা চাই নারায়ণগঞ্জ একটি বাসযোগ্য ও সুন্দর শহরে পরিণত হোক। এজন্য ফুটপাত মুক্ত রাখতে আমরা রাজপথে থাকবো।
তবে উচ্ছেদের এক সপ্তাহ না পেরোতেই পুনর্বাসনের দাবিতে আবারও আন্দোলনে নামে হকাররা। তাদের এই আন্দোলনে কয়েকজন বামপন্থী নেতার সম্পৃক্ততা নিয়েও নগরজুড়ে আলোচনা শুরু হয়েছে।
এদিকে ফুটপাত দখলমুক্ত রাখতে গিয়ে ‘উই আর ভলান্টিয়ার’-এর কিছু সদস্য হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কেবল নগরবাসীর স্বার্থে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, হকাররা সড়কে বসতে পারবে না। যারা আবার শহরকে জিম্মি করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা যতদিন আছি, ততদিন ফুটপাত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ ধারাবাহিকভাবে বজায় থাকলে নারায়ণগঞ্জে দীর্ঘদিনের ফুটপাত দখলের সমস্যা অনেকটাই কমে আসবে এবং শহরে স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।
সংবাদ শিরোনাম ::
হাতেমকে আইজিপির শুভেচ্ছা স্মারক
দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
আ.লীগ নেতা জলিল মেম্বার গ্রেফতার
খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী
বন্দর বাজারে ফুটপাত দখলমুক্তে অভিযান
কমিটি না থাকায় নীরব ছাত্রদল
বাড়লো গণপরিবহনের ভাড়া
কঠোর হচ্ছে নাসিক-প্রশাসন
বড় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য
‘অভিভাবক ছাউনি’ প্রশংসা কুড়াচ্ছে
ফুটপাত মুক্ত রাখতে সক্রিয় তনু-আশা
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ





















