ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মীরুর বিরুদ্ধে অপহরণ চেষ্টার অভিযোগ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পশ্চিম রসুলপুর ভাংঙ্গাপুল এলাকায় পাওনা টাকা পরিশোধ করার পরও এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো: মাইদুল ইসলাম (৪৭) নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মীর হোসেন ওরফে মীরু ও রুবিনা আক্তারের সাথে বাদীর ব্যবসায়িক লেনদেন ছিল। এক পর্যায়ে ১ কোটি টাকা দেনা হলে বাদী মাইদুল ইসলাম জমি হস্তান্তর এবং ব্যাংকের চেকের মাধ্যমে মোট ৭০ লক্ষ ৬০ হাজার টাকা পরিশোধ করেন। গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বশেষ কিস্তি পরিশোধ করা হলেও বিবাদীরা আপসনামার মূল দলিল ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করেন।
বাদী অভিযোগ করেন, বিবাদীরা ভুয়া ঋণচুক্তি তৈরি করে তার কাছে পুনরায় টাকা দাবি করছেন এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করছেন। গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:১৫ মিনিটে পশ্চিম রসুলপুর এলাকায় বাদীর বাড়ির সামনে বিবাদীদের নির্দেশে ৮-১০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা করে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করা হয় এবং জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। পরে বাদীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
মীর হোসেন মিরু ওরফে লেংড়া মিরু কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক পদে ছিলেন নারায়ণগঞ্জ এর গডফাদার শামীম ওসমানের সহযোগী ছিলেন, গত ৫ই আগষ্ট আওয়ামীলীগের পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে ঘাঁ ডাকা দেই এই মীরু, মিরুর বিরুদ্ধে হত্যা,অস্ত্র, মাদক,চাঁদাবাজি এবং ৫ই আগষ্টের ছাত্র জনতা হত্যা মামলা সহ প্রায় ৩০ টি মামলা এই মীরু বিরুদ্ধে রয়েছে।
এই ঘটনার পর ব্যবসায়ী মাইদুল ইসলাম গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত সাধারন ডায়েরি (জিডি নং-২৪৯৫) দাখিল করেন। এছাড়া এর আগে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে তিনি ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। জিডিতে তিনি উল্লেখ করেন যে, বিবাদীরা তাকে ও তার পরিবারকে হত্যার পর লাশ গুম করার হুমকি দিচ্ছে, যার ফলে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের প্রেক্ষিতে এসআই (নিরস্ত্র) মো: হামিদুল ইসলামকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী মাইদুল ইসলাম প্রশাসনের কাছে তার এবং তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মীরুর বিরুদ্ধে অপহরণ চেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬