ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন

  • ডেস্ক :
  • আপডেট সময় ৮ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের ফলে বড় ধরনের বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমার থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই ট্রান্সফরমারের চারপাশ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে শুরু করে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পাওয়ার পরপরই আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর প্রায় আধা ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুদ ছিল। যদি আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আসত, তবে সেটি বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারত এবং ৩০০ কোটি টাকার এই ট্রান্সফরমারটি সম্পূর্ণ ভস্মীভূত হতে পারত। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় এই বিশাল আর্থিক ক্ষতি ও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিদ্যুৎকেন্দ্রটি।
আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার মিরন মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কোনো কারিগরি ত্রুটি অথবা অতিরিক্ত তাপের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন

আপডেট সময় ৮ ঘন্টা আগে