ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৬’শ জলাতঙ্ক ভ্যাক্সিন দিলেন মান্নান

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ-৩ আসনের আজহারুল ইসলাম মান্নান বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দরিদ্র রোগীদের কষ্ট লাঘবে এই ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।
বৃহস্পতিবার (৭ মে) “মানুষ মানুষের জন্য” এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক (র‌্যাবিস) ভ্যাকসিন উপহার দেয়ার সময় প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সোনারগাঁওয়ের মানুষের পাশে থেকে কাজ করে যাবো। চিকিৎসাসেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বলেন, জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা ও দ্রুত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপি মহোদয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীরা উপকৃত হবেন এবং ভ্যাকসিন সংকট অনেকাংশে কমবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

৬’শ জলাতঙ্ক ভ্যাক্সিন দিলেন মান্নান

আপডেট সময় ৩ ঘন্টা আগে