স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধরসহ রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি ফতুল্লা থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা ৫ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকার তসলিমপট্টিতে গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃত আসামি রনি কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। তার হেফাজত থেকে ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের তৈরি কুড়াল এবং একটি এসএস পাইপ।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, রনির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত রনিকে আদালতে পাঠানো হয়।
এর আগে গত ৬ মে বিকেলে ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ লুটপাটে জড়িত সন্দেহে ঐ এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ডেভিট ও রাসেলসহ আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। আটকরে কিছুক্ষণ পরেই ডেভিটের বড় ভাই আরেক শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ তার সহযোগীদের দলবদ্ধভাবে ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে পুলিশকে অস্ত্র প্রদর্শন করে হেন্ডকাফসহ আসামিদের ছিনিয়ে নিয়ে যায় তারা।
ঘটনার পরে খোঁজ নিয়ে জানাযায়, তারা বাবুরাইলের শীর্ষ সন্ত্রাসী সবুজ ও আজাদ গ্রুপের লোক মূলত তাদের শেল্টারে এই সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে তারা।
সংবাদ শিরোনাম ::
দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ



























