স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৪টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সোহেল ওরফে ক্যাডার সোহেলকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামি সোহেল ওরফে ক্যাডার সোহেল বন্দর থানাধীন মদনপুর আন্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
গতকাল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুরের আন্দিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব আরও জানায়, সোহেল দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার নেতৃত্বে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে। বিভিন্ন নির্মাণকাজ, ব্যবসা প্রতিষ্ঠান ও নদীপথে চলাচলকারী পণ্যবাহী ট্রলার থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও মদনপুর ও বন্দর এলাকায় মাদক ব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগও রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানাসহ নারায়ণগঞ্জের বন্দর থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
আরাফাত হত্যা মামলায় গ্রেপ্তার ৩
আলীগঞ্জে ইনসাফ ফাউন্ডেশনের উদ্বোধন
কারাগারে মাছ ও হাঁস ধরা প্রতিযোগিতা
পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট ৩ আসামী রিমান্ড শেষে আদালতে
ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন
নিত্যপণ্যের দামে হাঁসফাঁস
নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা
আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের হাট
অপেক্ষায় ৩৪ হাজার পাটকল শ্রমিক
শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার
-
ডেস্ক : - আপডেট সময় ১৬ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























