স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনার মূল পরিকল্পনাকারী শামীম মিয়া ও আব্দুল করিমসহ ৭ জনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ও র্যাব-১ ঢাকার যৌথ অভিযানে গত ০৮ মে ২০২৬ তারিখ গভীর রাতে কক্সবাজারের সুগন্ধা ও হোটেল-মোটেল জোন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শামীম মিয়া, আব্দুল করিম, মোঃ রুবেল, মোঃ মামুন, মোঃ খালেদ, মোঃ আবুল ও মানিক হোসেন ঢালী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত ০৫ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৪টার দিকে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় একটি মামলার আসামি শামীম মিয়াকে গ্রেফতারে গেলে পুলিশের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী। শীর্ষ সন্ত্রাসী করিমের নেতৃত্বে তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সরকারি গাড়ি ভাঙচুর করা হয় এবং পুলিশের হেফাজত থেকে শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়া হয়। ঘটনায় একাধিক পুলিশ সদস্য গুরুতর আহত হন।
ঘটনার পর রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে কক্সবাজারে আত্মগোপনে চলে যায় বলে জানা যায়।
র্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে কক্সবাজারের বিভিন্ন হোটেল থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।
র্যাব জানায়, শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
সংবাদ শিরোনাম ::
আরাফাত হত্যা মামলায় গ্রেপ্তার ৩
আলীগঞ্জে ইনসাফ ফাউন্ডেশনের উদ্বোধন
কারাগারে মাছ ও হাঁস ধরা প্রতিযোগিতা
পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট ৩ আসামী রিমান্ড শেষে আদালতে
ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন
নিত্যপণ্যের দামে হাঁসফাঁস
নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা
আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের হাট
অপেক্ষায় ৩৪ হাজার পাটকল শ্রমিক
বহিষ্কৃত যুবদল নেতা শামীম গ্রেপ্তার
-
ডেস্ক : - আপডেট সময় ১৬ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























