স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার পুড়িয়া হেরোইন, ৪৫০ পুড়িয়া গাঁজা ও নগদ ১৩ হাজার ২০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— লালমনিরহাট সদর থানার খুনিয়াগাছ হাজীপাড়া এলাকার মৃত শফিকের ছেলে জুয়েল (২৩) এবং পূর্ব ইসদাইর এলাকার বাদশার ছেলে মোঃ রমজান (২১)।
পুলিশ জানায়, ৮ মে রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জুয়েলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া রমজানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ১৫০ পুড়িয়া গাঁজা ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
আরাফাত হত্যা মামলায় গ্রেপ্তার ৩
আলীগঞ্জে ইনসাফ ফাউন্ডেশনের উদ্বোধন
কারাগারে মাছ ও হাঁস ধরা প্রতিযোগিতা
পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট ৩ আসামী রিমান্ড শেষে আদালতে
ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন
নিত্যপণ্যের দামে হাঁসফাঁস
নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা
আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের হাট
অপেক্ষায় ৩৪ হাজার পাটকল শ্রমিক
বিপুল মাদকসহ গ্রেপ্তার ২
-
ডেস্ক : - আপডেট সময় ১৬ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























