স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (১১ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, নারায়ণগঞ্জের প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম , বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও অভিভাবকরা।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন খেলায় অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী ও রানারআপদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় মাঠজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলার সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে আয়োজকরা আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম ::
৩ বিস্ফোরণ, একই পরিবারের ৫ জনসহ নিহত ৮
সোনালী সমাজ গড়তে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন : মু. জব্বার
নারায়ণগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতির আসামিসহ গ্রেপ্তার ১২
ফতুল্লার নিভে গেল ৫ তাজা প্রাণ
ফতুল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
জুলাই থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
নবীগঞ্জ ঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছিত
দেওভোগে ইয়াবাসহ গ্রেপ্তার ২
র্যাব-১১ এর অভিযানে মাদক উদ্ধার
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত
-
ডেস্ক : - আপডেট সময় ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















