ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীকে নিয়ে উধাও, ইমামকে গণপিটুনি

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরকীয়ার টানে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হওয়া এক মসজিদের ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ইমামের নাম মো. আক্তার হোসেন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার জালালপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে এবং গহরদী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মে ইমাম আক্তার হোসেন ওই গ্রামের দুই সন্তানের জননী এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে যান। দুই দিন পর ওই নারীর পরিবারের সদস্যরা অনেক খুঁজে ব্রাহ্মণবাড়িয়ার জালালপুর থেকে তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন।
মঙ্গলবার সকালে ইমাম আক্তার হোসেন পুনরায় ওই নারীকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ৫০ হাজার টাকা নিয়ে গোপালদী বাজারে আসার প্রস্তাব দেন। এসএমএসটি পরিবারের সদস্যদের নজরে পড়লে তারা কৌশলে ইমামকে ধরার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী, পরিবারের লোকজন ও গ্রামবাসী আগে থেকেই গোপালদী বাজারের সিএনজি স্ট্যান্ডে অবস্থান নেন। ইমাম আক্তার হোসেন সিএনজিযোগে বাজারে পৌঁছালে স্থানীয়রা তাকে আটক করে এলাকায় নিয়ে আসে। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমামকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) বাসেদ জানান, অভিযুক্ত ইমাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নারীকে নিয়ে উধাও, ইমামকে গণপিটুনি

আপডেট সময় ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬