স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে (৩৫) মারধর ও শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ১৩ মে ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তারাবো পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ মোরগাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত সরকার(২৪) ও অর্জুনের স্ত্রী কনিকা উষা(৫২)।
পুলিশ জানায়, গত ৩মে সন্ধ্যায় রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস একই স্কুলের শিক্ষিকা সুপ্তি রানীদের বাসায় যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে অর্জুন সরকার ও তার সহযোগীরা বটি, ছুরি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষিকার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বেদম প্রহার ও শ্লীলতাহানী করে শিক্ষিকার গলার এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। একপর্যায়ে জান্নাতুল ফেরদাউসের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে অমিত সরকার (২২), অর্জুন সরকার (৫৫), কনিকা উষা (৪৫), বিথী সরকার (২০) ও পূজা রানীকে (১৮) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
৩ বিস্ফোরণ, একই পরিবারের ৫ জনসহ নিহত ৮
সোনালী সমাজ গড়তে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন : মু. জব্বার
নারায়ণগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতির আসামিসহ গ্রেপ্তার ১২
ফতুল্লার নিভে গেল ৫ তাজা প্রাণ
ফতুল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
জুলাই থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
নবীগঞ্জ ঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছিত
দেওভোগে ইয়াবাসহ গ্রেপ্তার ২
র্যাব-১১ এর অভিযানে মাদক উদ্ধার
শিক্ষিকার শ্লীলতাহানীর ঘটনায় গ্রেপ্তার ২
-
ডেস্ক : - আপডেট সময় ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















