স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অনিবন্ধিতভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ‘সম্রাট ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে র্যাব-১১, জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন ছাপাখানা রোড এলাকায় অবস্থিত মো. মাহমুদুল হাসানের মালিকানাধীন ‘সম্রাট ফুড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে যথাযথ অনুমোদন ছাড়াই খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাত করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল বলেও অভিযোগ উঠে।
এসময় অভিযানে এসকল অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংবাদ শিরোনাম ::
মাদকাসক্ত যুবকের কোপে আহত ৫
মার্কেটে ট্রান্সফরমার, ব্যবসায়ীরা আতংকে
১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র!
লুট হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফ উদ্ধার
গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার, দীর্ঘ যানজট
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩
২নং রেলগেট মোড়ে ময়লার স্তূপ
প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও টয়লেট স্থাপনের নির্দেশ
পবিত্র হজ্জ পালনে মক্কায় সোহাগ
ভেজাল খাদ্য উৎপাদন করায় জরিমানা
-
ডেস্ক : - আপডেট সময় ৫৫ মিনিট আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























