স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২১নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর করতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘খাল নগর কর্মসূচি’র আওতায় বড় ধরণের খনন কাজ শুরু হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ৯টায় দক্ষিণ শাহীমসজিদ এলাকায় ভেকু (খনন যন্ত্র) দিয়ে এই কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দর ফায়ার সার্ভিস ঘাট হতে মিরকুন্ডি খাল পর্যন্ত প্রায় ২ হাজার ৯১৫ মিটার (প্রায় ৩ কিলোমিটার) দীর্ঘ এলাকা জুড়ে এই পুনঃখনন কাজ পরিচালনা করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে অত্র এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত ৬ মে ত্রিবেনী খাল খনন কাজের মাধ্যমে উপজেলার সামগ্রিক খনন প্রক্রিয়ার সূচনা হয়েছিল।
পুরো খনন কার্যক্রমটি সরজমিনে উপস্থিত থেকে সরাসরি তদারকি করেন বন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবু সিকদার, বন্দর ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি কমল আহমেদ বাবু, বন্দর অটো স্ট্যান্ড কমিটির সভাপতি জাকির হোসেন, বন্দর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসী।
খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার বাসিন্দারা জানান, এই খালটি দীর্ঘদিন ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হতো। খাল খনন সম্পন্ন হলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।
সংবাদ শিরোনাম ::
মাদকাসক্ত যুবকের কোপে আহত ৫
মার্কেটে ট্রান্সফরমার, ব্যবসায়ীরা আতংকে
১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র!
লুট হওয়া গ্যাসগান ও হ্যান্ডকাফ উদ্ধার
গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার, দীর্ঘ যানজট
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩
২নং রেলগেট মোড়ে ময়লার স্তূপ
প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও টয়লেট স্থাপনের নির্দেশ
পবিত্র হজ্জ পালনে মক্কায় সোহাগ
তিন কিলোমিটার খাল খনন শুরু
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























