ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্দেশনা উপেক্ষা করেই আলোকসজ্জা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়ক, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে। যদিও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে, তবুও অনেক ব্যবসায়ী সেই নির্দেশনা পুরোপুরি মেনে চলছেন না। ফলে শহরের বিভিন্ন এলাকায় রাত হলেই দেখা যাচ্ছে রঙিন আলোর ঝলকানি।
শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, কালিরবাজার, ডিআইটি ও নিতাইগঞ্জ এলাকার মার্কেট ও দোকানপাটে ঈদ উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই এসব এলাকায় রঙিন বাতি ও লাইটের সাজে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের দোকানকে আকর্ষণীয় করে তুলতে বাড়তি আলো ব্যবহার করছেন।
ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিবছরই এ ধরনের সাজসজ্জা করা হয়। এতে মার্কেটে উৎসবের আমেজ তৈরি হয় এবং বেচাকেনাও কিছুটা বাড়ে।
বঙ্গবন্ধু সড়কের সমবায় মার্কেটের ব্যবসায়ী মনির বলেন, ঈদ সামনে রেখে দোকান সাজানো আমাদের অনেক দিনের রেওয়াজ। ক্রেতারাও আলো ঝলমলে পরিবেশে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই কিছুটা আলোকসজ্জা করা হয়েছে।
এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অতিরিক্ত আলোকসজ্জা না করার বিষয়ে সরকারের পক্ষ থেকে আগে থেকেই নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু ঈদকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে খুব বেশি কঠোরতা দেখা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদ উপলক্ষে সবসময় আলোকসজ্জা করা হয়। এতে উৎসবের আমেজ তৈরি হলেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও গুরুত্ব দেওয়া উচিত। প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা না করে সীমিত পরিসরে করলে সেটি সবার জন্যই ভালো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নির্দেশনা উপেক্ষা করেই আলোকসজ্জা

আপডেট সময় ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬