স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি অবৈধ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন।
সোমবার (৪ মে) সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীত পাশে ১৩৯ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস মিটার খুলে নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, দূষণকারী ও অবৈধ কারখানা/প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
‘জনগণকে, জিম্মি, হতে, দেবো, না’
খেয়াঘাটে হামলা চালিয়ে টাকা লুট
হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু
জিমখানায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
২০০ কেজি পলিথিন জব্দ
মদনপুর স্ট্যান্ডে দখলদারিত্বের মহোৎসব
মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে মান্নান
২০ বছর ধরে নির্মাণ ভোগান্তি
ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ
তৃণমূল কংগ্রেসের পরাজয়ের ৫ কারণ
ফুডল্যান্ড প্রোডাক্টসের গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ



























