স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (৩ মে) ভোররাতে ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আতিয়ার রহমানের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৯) এবং বরিশাল জেলার গৌরনদী উপজেলার আবুল বেপারীর ছেলে হীরা বেপারী (২৭)।
র্যাব জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তারা পলাতক ছিলেন।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-১১ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
৪ বছর পর ডাকাতি রহস্যের উদঘাটন
মেরিনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কর্মকান্ডে ক্ষোভ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
তক্ষকসহ ২ জন আটক, জরিমানা
৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
হাজীগঞ্জ ও সিরাজউদ্দৌলা সড়কে উচ্ছেদ
সোনারগাঁয়ের রসালো লিচু বাজারে
সেই শফিউদ্দিন এখনও বহাল তবিয়তে
সিরাজ মন্ডলের ছবি তুলতে বাধা
গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















