স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ গুদারাঘাট ও সিরাজউদ্দৌলা সড়কে সিটি কর্পোরেশন অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেন।
রবিবার (৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জ গুদারাঘাট এলাকা ও সিরাজউদ্দৌলা সড়কে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল করে বসা দোকানপাট উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়।
সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও ফুটপাত দখল করে বসানো বিভিন্ন স্টল অপসারণ করা হয়। অভিযানের সময় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে বেশ কয়েকটি স্থাপনা ভেঙে ফেলা হয় এবং কিছু মালামাল জব্দ করা হয়।
জানা গেছে, হাজীগঞ্জ গুধারাঘাট এলাকা ও সিরাজউদ্দৌলা সড়ক দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে যানজট বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। এসব অভিযোগের ভিত্তিতেই সিটি কর্পোরেশন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, এর আগেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন স্থানে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কিছুদিন পর আবারও দখলের চিত্র ফিরে আসে। ফলে স্থায়ী সমাধানের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি বলে মনে করছেন নগরবাসী।
সংবাদ শিরোনাম ::
৪ বছর পর ডাকাতি রহস্যের উদঘাটন
মেরিনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কর্মকান্ডে ক্ষোভ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
তক্ষকসহ ২ জন আটক, জরিমানা
৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
হাজীগঞ্জ ও সিরাজউদ্দৌলা সড়কে উচ্ছেদ
সোনারগাঁয়ের রসালো লিচু বাজারে
সেই শফিউদ্দিন এখনও বহাল তবিয়তে
সিরাজ মন্ডলের ছবি তুলতে বাধা
গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ
হাজীগঞ্জ ও সিরাজউদ্দৌলা সড়কে উচ্ছেদ
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















