ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে ২ মে দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- নড়াইল জেলার পশ্চিম বালিয়াডাঙ্গা এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ নাহিদ মিয়া (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর “খ” জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় এক ঘন্টা আগে