স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— পশ্চিম মাসদাইর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২১), কুমিল্লার লাকসাম থানার নোয়াগাঁ এলাকার মিজানের ছেলে সোহেল ওরফে ইফতান (২৯) এবং কুমিল্লার মুরাদনগর থানার কাঠালের কান্দা এলাকার আলী হোসেনের ছেলে মোঃ সবুজ (১৯)।
পুলিশ জানায়, ৩ মে রাত ৮টা ৫ মিনিটে ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর বেকারীর মোড় এলাকায় জামালের গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে একটি ছোরা, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া পলাতক সহযোগীদের ফেলে যাওয়া একটি দা এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
‘জনগণকে, জিম্মি, হতে, দেবো, না’
খেয়াঘাটে হামলা চালিয়ে টাকা লুট
হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু
জিমখানায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
২০০ কেজি পলিথিন জব্দ
মদনপুর স্ট্যান্ডে দখলদারিত্বের মহোৎসব
মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে মান্নান
২০ বছর ধরে নির্মাণ ভোগান্তি
ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ
তৃণমূল কংগ্রেসের পরাজয়ের ৫ কারণ
ফতুল্লায় ৩ ডাকাত গ্রেপ্তার
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ



























