ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজরে মাদক কারবারি ‘চিল্লায়’

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ৪০ দিনের জন্য তাবলিগের চিল্লায় পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের মাদক ও ডাকাতমুক্ত আড়াইহাজার গড়ার উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
চিল্লায় পাঠানো ব্যক্তি মঞ্জুর হোসেন (৩৮) আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকার বাসিন্দা ও মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, মঞ্জুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় এর আগে দুইবার কারাভোগ করলেও মুক্তির পর তিনি আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে মাদক ব্যবসার অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী তাঁর বাড়ি ঘেরাও করেন। পরে বিষয়টি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে আনা হলে তাঁর পক্ষ থেকে ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব ঘটনাস্থলে যান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মঞ্জুরকে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
এরপর সংসদ সদস্যের পক্ষ থেকে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হয় এবং ৪০ দিনের জন্য তাবলিগের চিল্লায় পাঠানো হয়; যাতে তিনি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
এ ব্যাপারে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মাদক ও অপরাধমুক্ত আড়াইহাজার গড়তে হলে শুধু আইন প্রয়োগ নয়, সংশোধনের সুযোগও প্রয়োজন।”
চিল্লায় যাওয়ার আগে মঞ্জুর হোসেন বলেন, “আমি আমার ভুল বুঝতে পেরেছি। এলাকাবাসী আমাকে যে সুযোগ দিয়েছে, তা কাজে লাগাতে চাই। ভবিষ্যতে ভালো পথে চলতে চাই।”
এ সময় উপজেলা বিএনপির সভাপতি জুয়েল আহমেদ, আড়াইহাাজর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ডালিম, সাবেক যুবদল নেতা আলী আজগর ও সাবেক কাউন্সিলর সুমনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আড়াইহাজরে মাদক কারবারি ‘চিল্লায়’

আপডেট সময় ২ ঘন্টা আগে