স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষা বৃত্তি, সাধারণ চিকিৎসায় এককালীন অনুদান এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে আর্থিক সহায়তার জন্য মঞ্জুরকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল,) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জের সভাপতি মো. নাছির উদ্দিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জের সদস্যবৃন্দ এবং চেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপকারভোগীদের অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম ::
রাগ করে চলে গেলেন শাহেদ
শুভ হত্যা: আসামি জাহিদসহ গ্রেফতার ৩
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২
অর্থের বিনিময়ে টিকা, নারীর কারাদণ্ড
‘পুনর্বাসনের গল্প যেন শুনতে না হয়’
আবার কি বসবেন হকাররা?
নবীগঞ্জে রেলের জমিতে বানিজ্যিক স্থাপনা
নববর্ষের জনসমাগমে হাম ছড়ানোর ঝুঁকি
হকারদের দখলে সিরাজউদ্দৌলা সড়ক
সিদ্ধিরগঞ্জে বাড়ছে মাদক ব্যবসা
শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ






















