ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্ছেদে সমর্থন, ভোটারদের পুনর্বাসন দাবী

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

- 2

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ মহানগরে হকার উচ্ছেদ ও অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে নারায়ণগঞ্জের ভোটার পেশাদার হকার ও অটোরিকশা চালকদের পুনর্বাসনের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।
তিনি বলেন, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে শহরের প্রধান সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ এবং প্রয়োজনের অতিরিক্ত ও অননুমোদিত অটোরিকশা বন্ধের বিকল্প নেই। এ বিষয়ে সরকার ও প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।
একইসঙ্গে তিনি বলেন, উচ্ছেদ কার্যক্রমের ফলে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের ভোটার পেশাদার হকার ও অটোরিকশা চালকদের জন্য পর্যায়ক্রমে বিকল্প স্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় তাদের জীবিকা সংকটে পড়বে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, শহরের অবৈধ পার্কিং উচ্ছেদ এবং প্রস্তাবিত বিকল্প সড়ক দ্রুত চালু করা গেলে নগর জীবনে স্বস্তি ফিরে আসবে।
তবে উচ্ছেদের পর আবার রাজনৈতিক প্রশ্রয় বা প্রশাসনের অদৃশ্য তত্ত্বাবধানে হকার ও অবৈধ অটোরিকশা পুনঃস্থাপনের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
তিনি নগরবাসীর স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, উচ্ছেদ হওয়া প্রকৃত ব্যক্তিদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি, ‘ইঁদুর-বিড়াল খেলা’ বন্ধ এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

উচ্ছেদে সমর্থন, ভোটারদের পুনর্বাসন দাবী

আপডেট সময় এক ঘন্টা আগে