ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে।
সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড়মনোহরদী এলাকায় এ ঘটনা গুলো ঘটে।
ডাকাত দল দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়।
পুলিশ ও গৃহকর্তাদের সূত্রে জানা গেছে. রাত আড়াইটায় ১৫/২০ জনের ডাকাত দল বড় মনোহরদী গ্রামের ব্যবসায়ী আনারুল হকের বাড়িতে কলাপসিবল গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় ডাকাত দল চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে গৃহকর্তার ছেলে আনিছুর ও আইয়ুবুরকে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে একই রাত দেড়টায় দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী ডাক্তারবাড়ি এলাকায় বাদল মোল্লার বাড়িতে ডাকাতদল ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বাদল এবং তার ভাড়াটিয়া শরিফুলের চারতলার ভবনের বাসা থেকে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুটে নেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি

আপডেট সময় ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬