স্টাফ রিপোর্টার
জনগনের সাথে প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আর কোন ধরনের পার পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
“গুপ্ত-সুপ্ত নানা অজুহাত দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর দিন শেষ। জনগণ এখন সচেতন, তারা সত্য-মিথ্যা যাচাই করতে জানে।” ২৪ এপ্রিল শুক্রবার দিনব্যাপী নারায়ণগঞ্জের জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যারা গোপন চুক্তি বা অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণের অধিকার ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মাওলানা আবদুল জব্বার আরো বলেন, “জনগণের অধিকার রক্ষায় সকলকে সোচ্চার হতে হবে। অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে না পারলে সমাজে স্থিতিশীলতা আসবে না।” তিনি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জনই হতে হবে তাদের মূল লক্ষ্য।
সংবাদ শিরোনাম ::
ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
পানির সংকট কাটাতে নতুন উদ্যোগ
পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহ উদ্ধার
আল-ফাতাহ পরিষদের সমাবেশ
বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থগিত
রূপগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়
২৩০ কিলোমিটার পথে ৪৮১ ‘ফিডার রোড’
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর
‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার আন্তরিক’
‘আন্দোলনে কোনো বিশ্রাম নেব না’
গুপ্ত-সুপ্ত বলে বোকা বানানো যাবে না–মাওলানা আবদুল জব্বার
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























