স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে আশংকাজনক অবস্থায় একজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা স্থানীয় হাসপাতাল গুলোতে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের দাবুপুরা এলাকায়। এ ঘটনায় ফতেপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ও আহত হয়েছেন।
অন্যান্য আহতরা হচ্ছেন, আল আমিন, জহিরুল, মোরসালিন, সাদিয়া আক্তার এবং অপর পক্ষের মঞ্জুর আতিকুল, রফিকুল ও ইয়াছিন। এদের মধ্যে আল আমিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকায় বাদশা এবং হারুন গংদের মধ্যে দীর্ঘ দিন ধরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, আদালতে মামলা মোকদ্দমা এবং এলাকায় বিচার শালিস বিদ্যমান। এমতাবস্থায় শুক্রবার ( ২৪ এপ্রিল) বাদ জুমআ স্থানীয় ভাবে এক বৈঠক বসা হয়। হারুণ গংদের অভিযোগ, বিষয়টি মিমাংসা করে দেয়ার জন্য ফতেপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল তাদের কাছে ৫ লাখ টাকা দাবী করে। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে উভয় পক্ষ পরষ্পরের উপর ঝাপিয়ে পড়ে। ফলে রফিকুল সহ উভয় পক্ষের ৮ জন রক্তাক্ত আহত হন। এ ঘটনায় হারুণ, আউয়াল এবং হেকিমদের ৪টি বাড়ী ভাংচুর এবং লুটপাট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর উত্তেজনা পূর্ণ অবস্থায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং হারুণ নামে এক ব্যাক্তিকে আটক করে নিয়ে আসে। তবে অভিযুক্ত রফিকুল মিমাংসা করে দেয়ার বিনিময়ে ৫ লাখ টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপর কুমার, ঘটনার সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বর্তমানে পরিস্থিখতি শান্ত রয়েছে।
সংবাদ শিরোনাম ::
সবাই চাকরিজীবী হতে চায়, উদ্যোক্তা নয়—সচিব সাখাওয়াত হোসেন
বৃহত্তর আন্দোলনের ঘোষণা
‘ডাক্তারের খবর কেউ রাখেনা’
শ্রমিকের সন্তানদের শিক্ষা উপকরণ উপহার
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
না.গঞ্জ বিএনপির সেই জৌলুশ নেই
রাস্তায় বাঁশের বেড়া বিএনপি নেতার
কমেছে সবজি-মুরগির দাম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
-
ডেস্ক : - আপডেট সময় ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- ৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















