ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুশ্রম নিরসনে করণীয় বিষয়ে সেমিনার

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শিশুশ্রম নিরসনে করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল ওয়াদুদ। সেমিনারে বক্তারা শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও অর্থনৈতিক কারণ এবং প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, শিশুশ্রম নির্মূলে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রত্যেক শিশুর জন্য নিরাপদ শৈশব ও শিক্ষা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জে শিশুশ্রম কমাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।
সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

শিশুশ্রম নিরসনে করণীয় বিষয়ে সেমিনার

আপডেট সময় ২ ঘন্টা আগে