স্টাফ রিপোর্টার
বাংলাদেশের তৈরি পোশাক খাতে দায়িত্বশীল ব্যবসা চর্চা আরও শক্তিশালী করতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং এসিটি (অ্যাকশন, সহযোগিতা ও রূপান্তর উদ্যোগ)-এর প্রতিনিধিদলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেএমইএ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বৈঠকে শিল্পের টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক মান বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শিল্পখাতে একটি সমন্বিত আচরণবিধি প্রতিষ্ঠা, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে বিকেএমইএ ও অ্যাকশন, সহযোগিতা ও রূপান্তর উদ্যোগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য। তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এসব বিষয়কে অগ্রাধিকার দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ-এর সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার এবং সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ। অপরদিকে, অ্যাকশন, সহযোগিতা ও রূপান্তর উদ্যোগের নির্বাহী পরিচালক মিরা ন্যুমিয়ার বৈঠকে অংশ নেন।
বৈঠকে টেকসই প্রবৃদ্ধি, দায়িত্বশীল সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক ব্র্যান্ড ও বাংলাদেশের উৎপাদকদের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে অভিন্ন মত প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দেশের তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই ও দায়িত্বশীল পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ শিরোনাম ::
বিকেএমইএ-এসিটি বৈঠক
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















