স্টাফ রিপোর্টার
বন্দর উপজেলায় অবস্থিত শীতলক্ষ্যা সেতুর একটি গুরুত্বপূর্ণ জয়েন্ট প্লেট হঠাৎ চুরি হয়ে যাওয়ার ঘটনায় চরম উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। সোমবার (২৭ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে সেতুর ওই অংশে বিপজ্জনক অবস্থা লক্ষ্য করা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর জয়েন্ট অংশে ব্যবহৃত লোহার প্লেটটি না থাকায় সেখানে বড় ধরনের ফাঁক সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার করছে যানবাহন ও পথচারীরা। বিশেষ করে রাতের বেলায় বিষয়টি আরও বিপজ্জনক হয়ে উঠছে, কারণ অন্ধকারে ফাঁকটি সহজে চোখে পড়ে না।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। প্রতিদিন শত শত যানবাহন ও মানুষ এই সেতু দিয়ে চলাচল করে। জয়েন্ট প্লেট চুরি হয়ে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তাদের অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে আতঙ্ক ও ক্ষোভ দুই-ই বাড়ছে জনমনে।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সেতুর নিরাপত্তা জোরদার করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবাদ শিরোনাম ::
শীতলক্ষ্যা সেতুর জয়েন্ট প্লেট চুরি
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















