স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (২ মে) বিকাল ৫টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে ১১ দলীয় জোটের জেলা নেতৃবৃন্দ বর্তমান সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। বক্তারা বলেন বর্তমান সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ করছে।সরকারের এই ‘তালবাহানা’ বিগত ফ্যাসিবাদকেও ছাড়িয়ে যাচ্ছে।নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, “মুখে এক আর অন্তরে আরেক—এটা মুনাফেকির লক্ষণ। জনগণের সাথে এমন আচরণ মেনে নেওয়া হবে না।”
গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন,”অবিলম্বে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। রক্ত নিয়ে বাংলাদেশের জনগণ আর খেলতে চায় না। যদি জনগণের রায় দ্রুত বাস্তবায়ন করা না হয়, তবে আমরা রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।”
বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি চাষাঢ়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেট হয়ে ডিআইটি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগর খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শাব্বীর আহমাদ, জেলা এনসিপির আহবায়ক যোবায়ের আহমেদ,জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান।
এনসিপি মহানগর আহবায়ক শওকত আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এনসিপি নেতা জাবেদ আলম, নিরব রায়হান, বাংলাদেশ খেলাফত মজলিস সহ জোটের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে আগামী দিনে দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়।
সংবাদ শিরোনাম ::
সবাই চাকরিজীবী হতে চায়, উদ্যোক্তা নয়—সচিব সাখাওয়াত হোসেন
বৃহত্তর আন্দোলনের ঘোষণা
‘ডাক্তারের খবর কেউ রাখেনা’
শ্রমিকের সন্তানদের শিক্ষা উপকরণ উপহার
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
না.গঞ্জ বিএনপির সেই জৌলুশ নেই
রাস্তায় বাঁশের বেড়া বিএনপি নেতার
কমেছে সবজি-মুরগির দাম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
১১ দলীয় ঐক্যের গণসমাবেশ ও মিছিল
-
ডেস্ক : - আপডেট সময় ৫ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























