ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল এবং ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোট নেতা ও বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্ত্তী, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম শাহীন, বাসদ নেতা সেলিম মাহমুদ, এস এম কাদির, বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলেমান দেওয়ান, আতাউর রহমান এবং সিপিবি নেতা ইকবাল হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি দেশের স্বাধীন বাণিজ্যনীতি, কর-সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় ক্রয়নীতির পরিপন্থী। এ ধরনের চুক্তির ফলে দেশীয় শিল্প ও কৃষিখাত ক্ষতিগ্রস্ত হবে, শ্রমিকের অধিকার সংকুচিত হবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।
তারা আরও বলেন, এ চুক্তির কারণে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী খাতগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়বে এবং দেশীয় বিনিয়োগকারীরা বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে কোণঠাসা হয়ে পড়বে।
বক্তারা অভিযোগ করেন, জনগণ ও সংসদকে না জানিয়ে গোপনে এ ধরনের চুক্তি করা হয়েছে, যা সাংবিধানিক প্রক্রিয়ার পরিপন্থী। এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও তারা মন্তব্য করেন।
সমাবেশ থেকে জাতীয় স্বার্থবিরোধী এ চুক্তি বাতিলের দাবিতে সংসদের সব দল ও সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ

আপডেট সময় এক ঘন্টা আগে