ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিন: খন্দকার মারুফ

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন পবিত্র রমজানের সিয়াম সাধনার ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মহিমান্বিত শিক্ষা এবং সততার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রাজনীতিক মানে শাসক নয়। মানুষের কল্যাণে সেবাধর্মী কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। বিশেষ করে সমাজের খেটে খাওয়া মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।

শনিবার (২১ মার্চ) দিনভর দাউদকান্দির নিজ গ্রাম গয়েশপুরে ‘শান্তির নীড়’ বাসভবন প্রাঙ্গণে সমবেত সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দাউদকান্দি পৌর, দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ক্ষমতায় এসে মাত্র এক মাস সময়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ এবং ‘খাল খনন কর্মসূচি’ চালুসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছেন। শীঘ্রই তারেক রহমান ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন। এই কার্ডের মাধ্যমে একজন কৃষক বেশি ফসল উৎপাদন করতে নানাবিধ সুবিধা ভোগ করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এমন প্রশংসনীয় উদ্যোগ ও গতিশীল নেতৃত্ব দেখে জনগণ আশাবাদী হয়ে উঠেছে। মানুষ মনেপ্রাণে বিশ্বাস করছে, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নিষ্পেষিত জাতির মহানায়ক হয়ে তিনি রাষ্ট্রের হাল ধরেছেন। তারেক রহমানই দ্রুত বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে গড়ে তুলতে সক্ষম হবেন।

খন্দকার মারুফ বলেন, জনগণ যেমন বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত স্বাপ্নিক দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। বর্তমান সরকার এই লক্ষ্য পূরণে দেশের সব শ্রেণি-পেশার মানুষের একান্ত সহযোগিতা কামনা করেন।

আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন, জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা থাকলে বর্তমান নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে। ঐক্যবদ্ধ হয়ে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ লতিফ ভূইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, আহাম্মদ হোসেন তালুকদার ও সাবেক চেয়ারম্যান মো. হেলাল ইসহাক, দাউদকান্দি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মাহামুদ, দাউদকান্দি পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, মেঘনা উপজেলা বিএনপি নেতা রমিজউদ্দিন লন্ডনি, আজহারুল হক শাহিন ও  মো.সলিমউল্লাহ, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাছলীম আহমেদ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব মো. রোমান খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, দাউদকান্দি উপজেলা মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমীন ও বিউটি আক্তার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো.আসিফ কবির, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন খন্দকার প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিন: খন্দকার মারুফ

আপডেট সময় ২ ঘন্টা আগে