ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ফতুল্লা জেলা পরিষদ এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহেদ (২৬) এবং একই এলাকার বিল্লালের ছেলে বিপ্লব (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশী করে শাহেদের প্যান্টের পকেট থেকে ৩২ পিস এবং বিপ্লবের প্যান্টের পকেট থেকে ২০ পিসসহ মোট ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার ৬০০ টাকা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় এক ঘন্টা আগে