স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের বিবি রোড এলাকায় অবস্থিত মক্কা ডায়ালাইসিস সেন্টার-কে লাইসেন্সবিহীন ও নির্ধারিত বিধি লঙ্ঘন করে সেবা কার্যক্রম পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা জানান, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ, ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
মক্কা ডায়ালাইসিস সেন্টারকে জরিমানা
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ



























