ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ শিশু ইমরান কথা বলতে পারছেন

  • ডেস্ক :
  • আপডেট সময় ১৬ ঘন্টা আগে
  • ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্র ইমরান হোসেন ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তার পরিবার ও চিকিৎসকেরা।
ইমরান ফতুল্লার হরিহরপাড়ার চাঁদনী হাউজিং এলাকার হযরত সুমাইয়া (রা.) মাদ্রাসা-এর হেফজ বিভাগের ছাত্র। বৃহস্পতিবার সকালে সংঘর্ষের মাঝে পড়ে পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার করা হয়।
পরিবারের দাবি, বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং সে কথা বলতে পারছে।
ইমরানের বড়বোন ইশা মনি শুক্রবার রাতে বলেন, “এখন সে কথা বলতে পারছে। আমরা কথা বললে সাড়া দিচ্ছে।”
তবে চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নতি হলেও ইমরান এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়। আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।
চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।
পরিবারের জন্য আপাতত সবচেয়ে বড় স্বস্তি একটাই— ইমরান ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে।
ইমরান ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়। ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জ-এর চাঁদনী হাউজিং এলাকায়। এতে জড়িত হিসেবে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের নাম আসে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলে এমন সহিংসতা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় আহত ইমরানকে হাসপাতালে দেখতে যান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও এনসিপির নেতারা। শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এমপি। তিনি ওই সময় সংঘর্ষে জড়িত লোকজনের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

গুলিবিদ্ধ শিশু ইমরান কথা বলতে পারছেন

আপডেট সময় ১৬ ঘন্টা আগে