স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ানের ৯নং ওয়ার্ডের উত্তর জাইদেরগাঁও গ্রামের একটি রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক, সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ছাফির উদ্দিন মজনু।
শনিবার (২৫ এপ্রিল)সকালে সনমান্দি ইউনিয়ানের ৯নং ওয়ার্ডের ডিপলেট ফ্যাক্টরী থেকে দড়িকান্দী সরকারি প্রাঃ বিঃ ও দড়িকান্দী ইদগাহ, কবরস্থান ও মসজিদে যাওয়ার রাস্তার ১৮০ ফিট সিসি ঢালাই কাজ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মোহাম্মদ ছাফির উদ্দিন মজনু।
২০২৫-২৬ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কাজটি করেন মেসার্স এ রহমান ট্রেডার্স।
জানা যায়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান‘র নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ইউনিয়নের বিপ্লবিক পরিবর্তন ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন কার্যক্রম হাতে নেন। তারই ধরাবাহিকতায় ইউনিয়নের এসব কাজের অগ্রগতি হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর জাইদেরগাঁ গ্রামের মোঃ জামালউদ্দিন, মাহমুদুল হাসান দুলাল, ব্যাংকার সোহেল রানা, রাজু, জহিরুল, ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। গ্রামের বাসিন্দারা জানান, ভালো একটি রাস্তার জন্য দীর্ঘদিন হতে আমরা নানা অসুবিধার মধ্যই চলাচল করতে হয়েছে। অবশেষে মোহাম্মদ ছাফির উদ্দিন মজনু‘র মাধ্যমে কাজটি সম্পন্ন হওয়ায় আমরা গ্রামবাসিরা আনন্দিত। সেই সাথে আমাদের দুর্ভোগ লাঘব হয়েছে।
সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক,সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি, মোহাম্মদ ছাফির উদ্দিন মজনু জানান,আমি কথায় নয়,কাজে বিশ্বাসী। আমি সেটি করে ইউনিয়নবাসীকে দেখাতে চাই। তিনি আরও বলেন,আগে এ ইউনিয়ন ছিল খুবই অবহেলিত। আমি চেষ্ঠা করতেছি এ ইউনিয়নে উন্নয়নের কাজ অব্যাহত রাখতে।
মান্নানের প্রতিশ্রুতি, রাস্তার কাজের উদ্বোধন
-
ডেস্ক : - আপডেট সময় ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















