স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ ও ১৫নং ওয়ার্ড কালীরবাজার সড়ক ও ফেঞ্চ মার্কেটের সামনে হকার উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে নাসিকের উচ্ছেদ টিম।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে শহরের বিবি রোডের চাষাঢ়া থেকে গ্রীনলেজ ব্যাংক মোড় হয়ে পুরাতন কোর্ট এলাকায় উচ্ছেদ করা হয়।
কালীরবাজার ও হাইস্কুলের সামনে সড়ক এবং ফেঞ্চ মার্কেটের সামনে সড়ক দখল করে হকার উচ্ছেদ করা সময় উঠে যেতে সময় চান হকাররা। এ সময় সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান তাদেরকে দুই ঘন্টা সময় দিলে দ্রুত সময় সড়ক থেকে উঠে যান হকাররা।
অন্যদিকে নারায়ণগঞ্জ হাইস্কুল, টিএন্ডটি ও নারায়ণগঞ্জ কলেজের সামনে সড়ক দখল করে রাখা হকারদের সময় দেন এবং সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন যৌথভাবে নিয়মিত উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুটপাতে যেসব দোকান পাট দেখেছি, সেগুলো উচ্ছেদ করেছি। আর যে দোকানগুলো ছিলো, তাদের সরিয়ে নিতে দুই ঘন্টা সময় দিয়েছি। এই সময়ে মধ্যে তাদের উচ্ছেদ করা হবে। ফুটপাত না ছাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ শিরোনাম ::
দোকান সরিয়ে নিতে দুই ঘন্টা সময়
-
ডেস্ক : - আপডেট সময় ৫ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























