স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদকসহ ৪ জন, চুরির মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাদিম (২৯), পাখির আলী (৪০), সাজ্জাদ আহাম্মেদ আলী (২২), কাউসার হোসেন হৃদয় (৩০), আল মইন হাসান ওরফে মাহিন (২৫), মো. নুরুউদ্দিন (৪০), আশিক সাউদ (১৯), মো. নিজাম (৩০), মো. মুন্না শেখ (২৬), মো. তানভীর (২৬), হিরন আহাম্মেদ রবিউল (২৫), এবং মো. নাঈম (২০)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
৪ বছর পর ডাকাতি রহস্যের উদঘাটন
মেরিনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কর্মকান্ডে ক্ষোভ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
তক্ষকসহ ২ জন আটক, জরিমানা
৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
হাজীগঞ্জ ও সিরাজউদ্দৌলা সড়কে উচ্ছেদ
সোনারগাঁয়ের রসালো লিচু বাজারে
সেই শফিউদ্দিন এখনও বহাল তবিয়তে
সিরাজ মন্ডলের ছবি তুলতে বাধা
গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ
বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১২
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























