ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কলেজে ছাত্রদলের কমিটি

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে পৃথক দুইটি কলেজে ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এসব কমিটি ঘিরে সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
জানা গেছে, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২ মে) রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহারিয়া আকবর সিয়াম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম পিয়াস। এছাড়া সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে সারোয়ার জাহান খান বুলবুলকে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন জুবায়ের মোল্লা। কমিটির অন্যান্য সদস্যদের নামও পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়েছে। এ কমিটির অনুমোদন দেওয়া হয় শনিবার (৩ এপ্রিল) রাতে, একইভাবে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে।
এই কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোঃ আলিমুল ইসলাম সিফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মিরাজুল ইসলাম জিতু। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আবু সুফিয়ান জয়কে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান।
দুইটি কমিটি গঠনের মাধ্যমে কলেজ পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

দুই কলেজে ছাত্রদলের কমিটি

আপডেট সময় এক ঘন্টা আগে